২৫ সেঞ্চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১ সালে অধিনায়ক হওয়ার আগে ৬৮ টেস্টে ১৪টি সেঞ্চুরি ছিল মাইকেল ক্লার্কের। তিন বছর ও ৩০ টেস্ট পর সেঞ্চুরির সংখ্যা ২৫। কাল ব্রিসবেনে টেস্ট ইতিহাসের ১৮তম ও ষষ্ঠ অস্ট্রেলিয়ান হিসেবে ২৫তম সেঞ্চুরি পেয়েছেন ক্লার্ক। টেস্টে ২৫ সেঞ্চুরি সবচেয়ে বেশি অস্ট্রেলীয়দেরই। ক্লার্কের আগে রিকি পন্টিং (৪১), স্টিভ ওয়াহ (৩২), ম্যাথু হেইডেন (৩০), ডন ব্র্যাডম্যান (২৯) ও অ্যালান বোর্ডাররা (২৭) করেছেন ২৫ বা তার বেশি সেঞ্চুরি। অস্ট্রেলীয়দের পরেই আছেন ভারতীয় ও ওয়েস্ট ইন্ডিয়ানরা। কমপক্ষে ২৫ সেঞ্চুরি করা তিনজন করে ব্যাটসম্যান এই দুই দেশের। এ ছাড়া শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার দুজন করে এবং ইংল্যান্ড ও পাকিস্তানের একজন করে পেয়েছেন ২৫ সেঞ্চুরি।