২৫তম সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০ লাখ ডলারের ব্যালেন্টাইনস চ্যাম্পিয়নশিপে শেষ পর্যন্ত যৌথভাবে ২৫তম হয়েছেন সিদ্দিকুর রহমান। বাংলাদেশি গলফার শেষ রাউন্ডে পারের চেয়ে ১ শট কম খেলায় কিছুটা পিছিয়ে পড়েন। চার রাউন্ডে তাঁর স্কোর ছিল ৭৫-৬৯-৬৮-৭১। সব মিলিয়ে ২৮৩ শট, যেটা পারের চেয়ে ৫ শট কম। এই টুর্নামেন্ট থেকে প্রায় ২৭ হাজার ডলার প্রাইজমানি পেয়েছেন সিদ্দিকুর। চূড়ান্ত তালিকায় ২৫তম হলেও এশীয়দের মধ্যে যৌথভাবে তৃতীয় হয়েছেন ২৭ বছর বয়সী গলফ তারকা। চ্যাম্পিয়ন হয়েছেন আগের দুই রাউন্ডে শীর্ষে থাকা অস্ট্রিয়ার বার্নড ভিসবার্গার (-১৮)। তিনি প্রাইজমানি পেয়েছেন প্রায় ৪ লাখ ৮০ হাজার ডলার। রানার্সআপ হয়েছেন স্কটল্যান্ডের রিচি রামজি (-১৩)।