২৫তম হয়ে ফিরছেন জিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিযোগিতা খুব কঠিন ছিল। ১৮টি দেশের ২২ জন গ্র্যান্ডমাস্টার ও ৩ জন মহিলা গ্র্যান্ডমাস্টার অংশ নেন নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৩তম পরশনাথ ওপেন গ্র্যান্ডমাস্টার্স দাবায়। তাই বলে ফল এত খারাপ হবে, এটা হয়তো ভাবেননি জিয়াউর রহমান। ১০ খেলায় ৬.৫ পয়েন্ট নিয়ে ২৫তম হয়েছেন বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার। কাল দশম ও শেষ রাউন্ডের খেলায় জিয়া ভারতের আন্তর্জাতিক মাস্টার স্বপ্নীলের সঙ্গে ড্র করেন। প্রতিযোগিতায় ৮ পয়েন্ট করে নিয়ে টাইব্রেকিংয়ে ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আন্দ্রেই ব্যারি পোলেটস চ্যাম্পিয়ন, রাশিয়ার গ্র্যান্ডমাস্টার ইভান পোপভ রানারআপ এবং ইতালির গ্র্যান্ডমাস্টার ডেভিড আলবার্তো তৃতীয় হয়েছেন।