প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক, দুই, তিন, চার...। কাল মিরপুরে আবদুর রাজ্জাক উত্তরাঞ্চলের চতুর্থ উইকেটটি তুলে নেওয়ার পরই প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৫০ উইকেট পাওয়া বাংলাদেশের বোলারের সংখ্যাও দাঁড়াল চারে। দক্ষিণাঞ্চলের অধিনায়কের ২৫০তম শিকার প্রতিপক্ষ অধিনায়ক মুশফিকুর রহিম। রাজ্জাক এই মাইলফলক ছুঁয়েছেন ৬৩ ম্যাচে। ২৫০ উইকেট পাওয়া বাংলাদেশি বোলারদের তালিকায় বাঁহাতি স্পিনারদেরই দাপট (চারে তিন)। গতকাল পর্যন্ত ৩৫২ উইকেট নিয়ে সবার ওপরে এনামুল হক জুনিয়র। ২৯৪ উইকেট নিয়ে দুইয়ে জাতীয় দলের সাবেক পেসার মোহাম্মদ শরীফ। তিনে মোশাররফ হোসেন, বাঁহাতি স্পিনে ২৫৫ উইকেট তাঁর। এই তালিকায় ঢোকার খুব কাছে থাকা ইলিয়াস সানি (২৪১) ও নাবিল সামাদও (২৪০) বাঁহাতি।