প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বায়ার্ন মিউনিখ আজ একটা মাইলফলকে পা রাখতে যাচ্ছে? ম্যাচ শেষেই পাওয়া যাবে উত্তর। এ জন্য দরকার একটি মাত্র গোল। তাহলেই উয়েফা চ্যাম্পিয়নস লিগে ২৫০ গোলের মাইলফলকটা ছোঁয়া হয়ে যাবে জার্মান পরাশক্তির। ঘরের মাঠে আজ বায়ার্নের সামনে দাঁড়াচ্ছে নাপোলি। চ্যাম্পিয়নস লিগে এর আগে ১৫২ ম্যাচে ২৪৯ গোল করেছে বায়ার্ন। আর এই বায়ার্নের ওপরে আছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগে তিনটি দলেরই গোল তিন শর ওপরে। স্প্যানিশ দৈত্য রিয়াল মাদ্রিদ ১৬৬ ম্যাচে করেছে ৩২১ গোল। বার্সেলোনার ১৬২ ম্যাচে গোল ৩১৫। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ম্যানইউর গোল ১৭৯ ম্যাচে ৩১০।