২৫১ রানে পিছিয়ে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে আলোক-স্বল্পতার কারণে আজ সকালে খেলা শুরু হয়েছিল দেরিতে। একই কারণে দিনের খেলা শেষ হলো নির্ধারিত সময়ের আগেই। দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার সময় প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ছিল ১ উইকেটে ৮৭ রান।পাকিস্তানের তৌফিক উমর ৪৪ ও আজহার আলী ২৬ রানে অপরাজিত ছিলেন। দলীয় ২৩ রানে নাজমুল হোসেনের শিকারে পরিণত হন মোহাম্মদ হাফিজ (১৪)। এর আগে সাকিব আল হাসানের ব্যাটিং নৈপুণ্যে প্রথম ইনিংসে ৩৩৮ রান সংগ্রহ করে বাংলাদেশ। মুশফিকুর রহিমদের চেয়ে এখন পর্যন্ত ২৫১ রানে পিছিয়ে মিসবাহ-উল-হকের দল।৫ উইকেটে ২৩৪ রান নিয়ে আজ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ১৪৪ রানের নজরকাড়া ইনিংস খেলে রান আউট হন সাকিব। উমর গুলের পরের বলেই সাজঘরে ফেরেন সাকিবের দীর্ঘক্ষণের সঙ্গী মুশফিকুর রহিম (৪০)।বাংলাদেশের ইনিংসের শুরুটা ছিল হতাশায় মোড়ানো। দলীয় সংগ্রহে কোনো রান যোগ হওয়ার আগেই এলবিডব্লিউয়ের শিকার হন নাজিমউদ্দিন। দলীয় ১৬ রানে সাজঘরে ফেরেন তামিম (১৪)। ব্যক্তিগত ০ রানে ফেরেন মাহমুদউল্লাহ। নাসির হোসেন করেন ৭ রান। দলীয় ৪৩ রানেই প্রথম চারটি উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। তবে বিপর্যয় কাটিয়ে পঞ্চম উইকেটে ১৮০ রানের জুটি গড়েন সাকিব ও শাহরিয়ার নাফীস। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি মিস করেন নাফীস।গতকাল সকালে টস জিতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক মিসবাহ-উল-হক। সকাল সাড়ে নয়টায় খেলা শুরুর কথা থাকলেও আলোক-স্বল্পতার কারণে শুরু হয় নির্ধারিত সময়ের এক ঘণ্টারও বেশি সময় পর। সংক্ষিপ্ত স্কোর:বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৩৮/১০সাকিব ১৪৪, নাফীস ৯৭চিমা ৭৩/৩, গুল ১০২/৩পাকিস্তান প্রথম ইনিংস: ৮৭/১(দ্বিতীয় দিনের খেলা শেষে)তৌফিক ৪৪, আজহার ২৬নাজমুল ২৮/১টস: পাকিস্তান