২৫৯ রানের লক্ষ্য নিউজিল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের জন্য ২৫৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছে স্বাগতিক নিউজিল্যান্ড। টসে হেরে ব্যাট করতে নেমে ইয়ান বেল, জনাথন ট্রট ও জো রুটের ভালো ব্যাটিংয়ের সুবাদে স্কোরবোর্ডে ২৫৮ রান যোগ করে ইংল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংসটি খেলেছেন ট্রট। ইয়ান বেলের ব্যাট থেকে এসেছে ৬৪ রান। কিউইদের পক্ষে চারটি উইকেট নিয়েছেন মিচেল ম্যাকক্লেনাগান।টসে হেরে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে মাত্র ১১ রানের মাথায় অধিনায়ক অ্যালিস্টার কুকের উইকেট হারায় ইংল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা টের পেতে দেননি ইয়ান বেল ও জনাথন ট্রট। ২৪তম ওভারে ক্রমশই বিপজ্জনক হয়ে উঠতে থাকা এই জুটি ভেঙে কিউই শিবিরে স্বস্তি ফেরান জেমস ফ্রাঙ্কলিন। ৬৪ রানের লড়াকু ইনিংস খেলে ফিরে যান ইয়ান বেল। অবশ্য নিউজিল্যান্ডের এই স্বস্তি আবার কেড়ে নেন জনাথন ট্রট ও জো রুট। তৃতীয় উইকেটে তাঁরা আবার গড়েন ৮৯ রানের জুটি। ৩৯তম ওভারে নিউজিল্যান্ড যখন এই জুটি ভাঙতে সক্ষম হয়, তত ক্ষণে ইংলিশ স্কোরবোর্ডে যোগ হয়ে গেছে ১৮৪ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৬৮ রানের ইনিংস খেলে ফিরে যান ট্রট। ৬৪ বলে ৫৬ রানের ইনিংস খেলে ৪৫তম ওভারে আউট হন জো রুট। শেষপর্যায়ে জোস বাটলারের ২১, ক্রিস ওয়াকসের ১৭ ও গ্রায়েম সোয়ানের ১৬ রানের ছোট ইনিংসগুলোর সুবাদে স্কোরবোর্ডে ২৫৮ রান যোগ করে ইংল্যান্ড।এদিকে ব্যাটিংয়ে নেমে জবাবটা মোটামুটি ভালোই দিচ্ছে নিউজিল্যান্ড। এই প্রতিবেদন লেখার সময় কিউইদের সংগ্রহ ২১ ওভারে ২ উইকেটে ৮১ রান।