২৬ নভেম্বর আসছে পাকিস্তান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী মাসের ২৬ তারিখে ঢাকায় আসা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট দল। ২৭ দিনের সফরে বাংলাদেশের সঙ্গে একটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে দলটি। ২৯ নভেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি দিয়ে সফর শুরু হবে পাকিস্তানের। ১ ও ২ ডিসেম্বর একই ভেন্যুতে দুটি ওয়ানডে খেলে চট্টগ্রামে গিয়ে তারা তৃতীয় ওয়ানডে খেলবে ৬ ডিসেম্বর। চট্টগ্রামেই সিরিজের প্রথম টেস্ট ৯ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত, ঢাকায় দ্বিতীয় টেস্ট ১৭-২১ ডিসেম্বর। বিজ্ঞপ্তি।