২৬তম সিদ্দিকুর যাচ্ছেন ইউরেশিয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৭১-৭৩-৭১-৭৩। এক দিন ভালো তো পরের দিন খারাপ। থাইল্যান্ডের কিংস কাপটা ধারাবাহিকতা ধরে রেখেই শেষ করলেন সিদ্দিকুর রহমান। চার রাউন্ড মিলিয়ে পারের সমান ২৮৮ শট খেলে বাংলাদেশের গলফার যৌথভাবে ২৬তম হয়েছেন। কাল শেষ দিনে তিনটি বার্ডি করেছিলেন সিদ্দিকুর, কিন্তু পিছিয়েছেন দুটি বগি ও একটি ডাবল বগি করে। ২৬তম হয়ে ৮৬৮৩ ডলার প্রাইজমানি পেয়েছেন সিদ্দিকুর। এশিয়ান অর্ডার অব মেরিটে এক ধাপ পিছিয়ে চারে নেমে গেলেও আগামী মার্চে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় ইউরেশিয়া কাপ গলফে এশিয়ার হয়ে খেলার সুযোগটা পাচ্ছেন বাংলাদেশের সেরা গলফার। নতুন এই টুর্নামেন্টে সুযোগ পেতে অর্ডার অব মেরিটে কমপক্ষে শীর্ষ চারে থাকতে হতো। পারের চেয়ে ১২ শট কম খেলে চ্যাম্পিয়ন হওয়া থাইল্যান্ডের প্রয়াদ মার্কসায়েং পেয়েছেন ১ লাখ ৮০ হাজার ডলার। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।