২৬তম হয়েও সিদ্দিকুরের ১৮ লাখ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউবিএস হংকং ওপেন গলফে ২৬তম হয়েছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। বাংলাদেশি মুদ্রায় এখান থেকে পুরস্কার হিসেবে তিনি পাবেন ১৮ লাখ টাকা। তবে সিদ্দিকুরের জন্য সবচেয়ে বড় পুরস্কার—চলতি সপ্তাহের পারফরম্যান্স এশিয়ান ট্যুরে তাঁকে তুলে এনেছে অষ্টম স্থানে।অন্যান্য ট্যুরের মতো এশিয়ান ট্যুরেও অর্ডার অব মেরিট নির্ভর করে সারা বছর ধরে পাওয়া অর্থ পুরস্কারের ওপর। হংকং ওপেনে ৩১তম হয়েও সেদিক দিয়ে তাই সবার ওপরে আছেন কোরিয়ার সিউং ইয়ুল। এখন পর্যন্ত নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট সিদ্দিকুর হংকং ওপেন শেষে বলেছেন, ‘এশিয়ান ট্যুরে এ নিয়ে দুই বছর খেলছি। এখনো শিখছি আমি। ভবিষ্যতে নিশ্চয়ই আরও ভালো করব।’সিদ্দিকুরের পরবর্তী মিশন আগামী ২ ডিসেম্বর থেকে শুরু ইন্ডিয়ান ওপেন। এর আগে দেশে আসার কথা আছে তাঁর।