২৭ ডিসেম্বর থেকেই বাংলাদেশ লিগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৭ ডিসেম্বর থেকে পেশাদার ফুটবল লিগ শুরুর দাবি জানিয়েছিল ক্লাবগুলো। কিন্তু লিগ শুরু হবে পূর্বঘোষিত ২৭ ডিসেম্বরেই। কাল বাফুফের পেশাদার লিগ কমিটির সভা শেষে ক্লাবগুলো শেষ পর্যন্ত ওই দিনই বাংলাদেশ লিগ শুরু করতে রাজি হয়েছে। পৃষ্ঠপোষক পেতে দেরি হওয়ার কারণেই ক্লাবের দাবি মানেনি বাফুফে। ক্লাবগুলো বাইরে হম্বিতম্বি করলেও বাফুফের দরবারে গিয়ে সিদ্ধান্তটা মেনে নিয়েছে।লিগের প্রথম পর্ব চলবে ৫ মার্চ পর্যন্ত। ৬ থেকে ৩১ মার্চ পর্যন্ত অন্তর্বর্তীকালীন দলবদল। এরপর ৫ এপ্রিল সুপার কাপ শুরু। এরপর লিগের দ্বিতীয় পর্ব। ক্রিকেট বিশ্বকাপের জন্য চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম পাচ্ছে না স্থানীয় দুই ক্লাব চট্টগ্রাম আবাহনী ও চট্টগ্রাম মোহামেডান। এ জন্য চট্টগ্রাম আবাহনী কক্সবাজার স্টেডিয়ামে এবং চট্টগ্রাম মোহামেডান বান্দরবান স্টেডিয়ামে নিজেদের হোম ভেন্যু হিসেবে খেলতে চায়।