২৭ নাকি ২৯?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরির অভিযোগ কী করে মানবেন! বিশেষ করে, অভিযোগ যদি হয় মিথ্যা। রাদামেল ফ্যালকাও বয়স চুরির অভিযোগটা উড়িয়ে দিলেন। ফিফার রেকর্ডে নাপোলি থেকে মোনাকোতে যোগ দেওয়া কলম্বিয়ান স্ট্রাইকারের জন্মতারিখ ১০ ফেব্রুয়ারি ১৯৮৬। কিন্তু কলম্বিয়ারই নতুন টিভি চ্যানেল নতিসিয়াস উনোর দাবি, ২৭ নয়, ফ্যালকাওয়ের বয়স আরও দুই বছর বেশি। ফ্যালকাওয়ের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকই নাকি বলেছেন, জন্মদিনটা ঠিক থাকলেও জন্ম সালটা ১৯৮৪। জবাবে ফ্যালকাওয়ের টুইট, ‘আমার বয়স নিয়ে ওই মিডিয়ার প্রতিবেদনে আমি বিস্মিত হয়েছি, এটা হাস্যকর।’ মন্তব্য করতে চাননি ফ্যালকাওয়ের বাবা, কলম্বিয়ান ফেডারেশনেরও মন্তব্য নেই। এএফপি।