২৭ বছর পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ বছরের পুরোনো বিশ্ব রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্রের মহিলা রিলে দল। পরশু ফেলিক্স-জেটাররা ভেঙেছেন ১৯৮৫ সালে ৬ অক্টোবর গড়া পূর্ব জার্মানির রেকর্ড। ৪–১০০ মিটার রিলের জার্মানির এই রেকর্ডটা ছিল মেয়েদের অ্যাথলেটিকসে সবচেয়ে বেশি সময় টিকে থাকা রেকর্ডের তালিকায় দ্বিতীয়। আউটডোরের নিয়মিত ইভেন্টগুলোর মধ্যে সবচেয়ে পুরোনো রেকর্ডটি ৮০০ মিটারে। ১৯৮৩ সালের ২৬ জুলাই সাবেক চেকোস্লোভাকিয়ার ইয়ারমিলা ক্রাতোচভিলোভা জার্মানির মিউনিখে ১ মিনিট ৫৩.২৮ সেকেন্ডে শেষ করেছিলেন ৮০০ মিটার। ১৯৮৫ সালের ৬ অক্টোবর পূর্ব জার্মানির ম্যারিটা কচের ৪০০ মিটারের রেকর্ডটাও টিকে আছে এখনো।