২৭ ম্যাচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ২৭ ম্যাচের ২২টিতেই জয়, ৬৮ পয়েন্ট। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এগিয়ে ১২ পয়েন্ট। দারুণ একটা মৌসুম কাটছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ১৯৯২-৯৩ মৌসুমে চালু প্রিমিয়ার লিগে সবচেয়ে সফল ক্লাবটি লিগের এই পর্যায়ে এবারই সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে। ইউনাইটেড ভেঙেছে গত বছর গড়া নিজেদের রেকর্ড। ২০১১-১২ মৌসুমে প্রথম ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট পাওয়ার পরও অবশ্য রানার্সআপ হয়েছিল অ্যালেক্স ফার্গুসনের দল। প্রিমিয়ার লিগের এই পর্যায়ে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়ার রেকর্ডটি চেলসির। ২০০৫-০৬ মৌসুমে প্রথম ২৭ ম্যাচে ৬৯ পয়েন্ট পেয়েছিল সেবারের চ্যাম্পিয়নরা। তবে প্রতিটি জয়ের জন্য ৩ পয়েন্ট ধরলে ইংলিশ লিগের সোয়া শ বছরের ইতিহাসে প্রথম ২৭ ম্যাচে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল টটেনহাম (৭১, ১৯৬০-৬১)।