২৭ রানের হার কলকাতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ছয়টি ম্যাচে অপরাজিত ছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের কাছে ২৭ রানে হেরে গেছে গৌতম গম্ভীরের কলকাতা। জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে ইনিংস শেষ করে তারা। কলকাতার পক্ষে সর্বোচ্চ ৭৯ রান করেছেন জ্যাক ক্যালিস। বল হাতে মুম্বাইয়ের একমাত্র উইকেটটি নেওয়ার পর ব্যাটিং করতে নামেননি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব-আল-হাসান।১৮৩ রানের দুরূহ লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম দুই ওভারেই দুই ওপেনার গৌতম গম্ভীর ও মানবিন্দার বিসলার উইকেট হারায় কলকাতা। তৃতীয় উইকেটে ৫৭ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কাটা সামাল দেন জ্যাক ক্যালিস ও মনোজ তিওয়ারি। ১০ম ওভারে ২৭ রান করে কাইরন পোলার্ডের শিকারে পরিণত হন তিওয়ারি। চতুর্থ উইকেটে ৯১ রানের চমত্কার জুটি গড়ে কলকাতা শিবিরে জয়ের আশা জাগিয়েছিলেন ক্যালিস ও ইউসুফ পাঠান। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়নি। ৪০ রান করে অপরাজিত ছিলেন ইউসুফ পাঠান।