২৭ সেপ্টেম্বর আদালতে দাঁড়াবেন মেসিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারিখটা পেছানোর আবেদন করেছিলেন পিতা-পুত্র। সেই আবেদন গ্রহণ করেছেন স্পেনের আদালত। কর ফাঁকির মামলায় আগে নির্ধারিত তারিখের দশ দিন পরে তাই আদালতে হাজিরা দেবেন লিওনেল মেসি ও তাঁর বাবা হোর্হে মেসি।
২০০৬ থেকে ২০০৯ পর্যন্ত দেখানো আয়কর বিবরণীতে প্রায় ৪০ লাখ ইউরোর বেশি কর ফাঁকি দিয়েছিলেন মেসি। প্রাথমিকভাবে অভিযোগটা অস্বীকার করলেও পরে স্পেনের কর বিভাগে বকেয়া করসহ প্রায় ৫০ লাখ ইউরো পরিশোধ করেছেন। তাতে অবশ্য মামলা থেকে রেহাই মেলেনি। শুনানির জন্য এ মাসের ১৭ তারিখ বার্সেলোনার কাছাকাছি গাভার আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁদের। আইনজীবীর আবেদনের পর সিদ্ধান্ত হয়েছে, ২৭ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ১০টায় আদালতে হাজির হবেন মেসির বাবা হোর্হে। মেসি যাবেন এর এক ঘণ্টা পর। রয়টার্স।