২৭৫ রানে শেষ লঙ্কান ইনিংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বো টেস্টে ২৭৫ রানে প্রথম ইনিংস শেষ করেছে শ্রীলঙ্কা। ৬ উইকেটে ২৩৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে মাত্র ১১ ওভার ব্যাটিং করতে পেরেছে স্বাগতিকেরা। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস আউট হয়েছেন ৫৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে এখন পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১১ রান সংগ্রহ করেছে সফরকারী ইংল্যান্ড। উইকেটে আছেন অ্যান্ড্রু স্ট্রাউস (৪) ও অ্যালিস্টার কুক (৭)।২৩৮ রান নিয়ে আজ দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করে ১১তম ওভারেই সোয়ানের শিকারে পরিণত হন রনদিভ। এর ওভার পরে আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান ম্যাথুসকেও সাজঘরে ফেরান সোয়ান। এরপর শ্রীলঙ্কার বাকি দুটি উইকেটও তুলে নিতে কোনো বেগ পেতে হয়নি ইংলিশ বোলারদের। ব্রেসনান ফিরিয়েছেন রঙ্গনা হেরাথকে। আর সুরাঙ্গা লাকমালের উইকেট নিয়েছেন সোয়ান।