২৮ বলেই বাংলাদেশের ম্যাচ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ। প্রতিশোধের ম্যাচে গতকাল সোমবার পাকিস্তানিদের কাছে ৭৩ রানে হার মানে বাংলাদেশ। তবে মহিলা বিশ্বকাপ বাছাইপর্বের খেলায় আজ অন্য এক বাংলাদেশকে দেখলেন জাপানের মেয়েরা। জাপানিদের হতাশায় ডুবিয়ে ৫০ ওভারের খেলা মাত্র ২৮ বল খেলে জিতে নিয়েছে বাংলাদেশ।সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জাপান। কিছু বুঝে ওঠার আগেই জাপানি ব্যাটসম্যানদের ওপর ‘ঝড়’ বইয়ে দেন বাংলাদেশি বোলাররা। এর পরিণতি, ৩৮ রানেই জাপানের ইনিংস শেষ! উদ্বোধনী ব্যাটসম্যান ইয়ামোতো ছাড়া দলটির কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। বাংলাদেশের হয়ে সালমা খাতুন ৫ রানে ৫টি এবং শুকতারা রহমান ৯ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন।লক্ষ্য মাত্র ৩৯ রান। সহজ গন্তব্যে পৌঁছতে কোনো উইকেটই খোয়াতে হয় হয়নি বাংলাদেশকে। দলের ১০ উইকেটের জয় নিশ্চিত করে আয়েশা আখতার ১৩ ও শুকতারা ১৬ রানে অপরাজিত থাকেন।সংক্ষিপ্ত স্কোর—জাপান ৩৮/১০ (২৮.৩ ওভার)বাংলাদেশ ৩৯/০ (৪.৪ ওভার)টস: জাপানফল: বাংলাদেশ ১০ উইকেটে জয়ী।