২৮তম ফাহাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেন্নাই ওপেন আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবায় ২৮তম হয়েছে বাংলাদেশের ফিদে মাস্টার ফাহাদ রহমান। ১০ ম্যাচে ৭ পয়েন্ট পেয়েছে ফাহাদ। কাল শেষ রাউন্ডে ফাহাদের কাছে হেরেছেন ভারতের নারী দাবাড়ু বালা কান্নাম্মা। সাড়ে ৮ পয়েন্ট নিয়ে চেন্নাই ওপেনের নবম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার তুখায়েভ অ্যাডাম।