২৮৭ রানে পিছিয়ে এ দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবিউল ইসলাম ও তাইজুল ইসলাম ৩টি করে উইকেট নিলেও ক্যারিবীয় সফরের প্রথম দিনটা ভালো কাটেনি বাংলাদেশ এ দলের। সোমবার প্রথম চার দিনের ম্যাচের শুরুটা ভালোই করেছে ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স সেন্টার।টসে হেরে ব্যাট করতে নেমে প্রথম দিনে ৮৬ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে ২৯২ রান তোলে হাইপারফরম্যান্স দল। জারমেইন ব্ল্যাকউড একাই করেন ১৪০।বাংলাদেশ এ দল মাত্র ১ ওভার ব্যাট করেছে। প্রথম দিন শেষে ইমরুল কায়েস ৪ ও শামসুর রহমান শুন্য রানে অপরাজিত আছেন। আজকের ৫ রান নিয়ে কাল মঙ্গলবার দ্বিতীয় দিনে ব্যাট করতে নামবে নাসির হোসেনরা। ওয়েস্ট ইন্ডিজ হাইপারফরম্যান্স সেন্টারের চেয়ে এখন তারা পিছিয়ে ২৮৭ রানে। ওয়েবসাইট।