২৯ বছর পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালিয়ান ওপেনে (রোম মাস্টার্স) ফাইনাল খেলছেন কোনো ইতালিয়ান, দৃশ্যটা ভুলেই গিয়েছিলেন রোমান নাগরিকেরা। ভোলারই কথা, ২৯ বছর তো কম নয়। ২৯ বছরে সেই প্রতীক্ষারই অবসান হবে আজ। সারা ইরানি যে উঠে গেছেন ফাইনালে। কাল সেমিফাইনালে ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে ৬-৩. ৭-৫ গেমে হারিয়েছেন ইরানি। ফাইনালে আনা ইভানোভিচ অথবা বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়ামসকে সামনে পাবেন ২৭ বছর বয়সী এই ইতালিয়ান। ১৯৮৫ সালে চ্যাম্পিয়নই হয়েছিলেন সর্বশেষ ফাইনালিস্ট রাফায়েল্লা রেদজি। পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়া সর্বশেষ ইতালিয়ান আদ্রিয়ানো পানাত্তা (১৯৭৬), সর্বশেষ ফাইনালিস্টও তিনিই (১৯৭৮)। এএফপি।