প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের ৪৬৬তম ওয়ানডেতে এসে প্রথম দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হলো ২৯৯ রানে। কিম্বার্লিতে পরশু সেই ম্যাচটাতেও হারতে হলো প্রোটিয়াদের। ২৯৯-কে এখন অপয়া ভাবতেই পারে তারা! সব দেশ মিলিয়ে ২৯৯ রানটাকে সৌভাগ্যের স্কোর বা অপয়া কোনোটা বলাই মুশকিল। ৩২২৮ ম্যাচের ইতিহাসে ওয়ানডে ম্যাচ ২৯৯ রানের ইনিংস দেখেছে ১২ বার, জয়-হার সমান ছয়টি করে! প্রথম ২৯৯ করেছিল ভারত, ১৯৮৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে মুম্বাইয়ে। সর্বোচ্চ চারবার ২৯৯ করেছে ভারতই। তিনবার করেছে ইংল্যান্ড, শ্রীলঙ্কা দুবার, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ একবার করে। ১২ বারের মধ্যে পরে ব্যাটিং করে ২৯৯ হয়েছে তিনবার, তিনবারই হেরে যাওয়া দলের!