ওয়েস্ট ইন্ডিজ ২১৩/৩
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে চালকের আসনেই দক্ষিণ আফ্রিকা। সেন্ট কিটসে প্রথম দিনই সেঞ্চুরি (১৩২) করেছিলেন অধিনায়ক গ্রায়েম স্মিথ। এরপর জ্যাক ক্যালিস (১১০) ও ডি ভিলিয়াসের্র সেঞ্চুরিতে (১৩৫*) ৬ উইকেটে ৫৪৩ রানে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ২১৩ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। এখনো পিছিয়ে ৩৩০ রানে। অধিনায়ক গেইল করেছেন ৫০ রান। আরেক ওপেনার ডাওলিন ১৩ রানে আউট হলে দিওনারাইনকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন গেইল। এরপর দিওনারাইন আউট হন ৬৫ করে। ৪৪ রানে ব্যাট করছিলেন চন্দরপল, সঙ্গী ডিওন ন্যাশের ৩৪। মরনে মরকেল ২টি ও স্টেইন ১টি উইকেট নিয়েছেন। ওয়েবসাইট।