৩০ বছর পর ঢাকা বোর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬তম জাতীয় যুব হকির ফাইনাল আজ। বেলা সোয়া তিনটায় মওলানা ভাসানী স্টেডিয়ামে ১৩ বারের চ্যাম্পিয়ন বিকেএসপির সামনে দাঁড়াবে ঢাকা শিক্ষা বোর্ড, যারা ১৯৮৩ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ১৯৮৭ সালে শেষবার ফাইনালে উঠেও তাতে অবশ্য একটি সিদ্ধান্তের প্রতিবাদে আর খেলেনি। এবারের টুর্নামেন্টে তৃতীয় হয়েছে ঢাকা জেলা। কাল স্থান নির্ধারণী ম্যাচে জয়পুরহাটকে ১০-৪ গোলে ভাসিয়েছে ঢাকা। ঢাকার মাহাবুব করেছেন ৪ গোল। বেলালের গোল ৩টি।