৩০ হাজার মিটারে বিশ্ব রেকর্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩০ হাজার মিটার দৌড়ের ৩০ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল গত শুক্রবার। যুক্তরাষ্ট্রের ইউজিনে কেনিয়ার মোজেস মোসপ ১ ঘণ্টা ২৬ মিনিট ৪৭.৬ সেকেন্ডে দৌড় শেষ করে রেকর্ড করেন। কালেভদ্রে হওয়া এই ইভেন্টের আগের রেকর্ডটি ছিল জাপানের তোশিহিকো সেকোর। ১৯৮১ সালে সেকোর সময় লেগেছিল ১ ঘণ্টা ২৯ মিনিট ১৮.৮ সেকেন্ড। এএফপি।