প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩২১ রানের জবাবে ৩০৬ করে ১৫ রানে হার। কোনো ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে পরে ব্যাট করে সবচেয়ে বেশি রান করেও পরাজয়ের নতুন রেকর্ড করল শ্রীলঙ্কা। আগের রেকর্ডটিও ছিল লঙ্কানদের। ১৯৯৮ সালে নিজ দেশে ভারতের বিপক্ষে সিঙ্গার আকাই ট্রফিতে ৩০১ রান করেও ৬ রানে হেরেছিল দলটি। পরে ব্যাট করে ৩০০ রান করেও হারার এই দুটিই উদাহরণ। ফাইনালে প্রথমে ব্যাট করে সবচেয়ে বেশি ৩২৫ রান করেও হেরেছিল ইংল্যান্ড। ২০০২ সালে ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে তাদের এই রান ৩ বল ও ২ উইকেট হাতে রেখে টপকে গিয়েছিল সৌরভ গাঙ্গুলীর ভারত।