প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্টে ৩০০ উইকেটের অভিজাত ক্লাবে ঢুকে গেলেন জেমস অ্যান্ডারসন। এই ইংলিশ পেসারকে নিয়ে ক্লাবের সদস্যসংখ্যা এখন ২৬। তাঁদের মধ্যে শুধু অ্যান্ডারসন ও ডেল স্টেইনের টেস্ট ক্যারিয়ার শুরু হয়েছে ২০০০ সালের পর। বছরের শুরুতে জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষেই কেপটাউনে ৩০০তম উইকেটটি পেয়েছিলেন ডেল স্টেইন। মাত্র ৬১ ম্যাচেই মাইলফলক ছোঁয়া দক্ষিণ আফ্রিকান পেসার ম্যাচের হিসাবে তৃতীয় দ্রুততম বোলার। অ্যান্ডারসনও তৃতীয়, তবে এখানে উল্টো হিসাব। ৮১তম ম্যাচে ৩০০ উইকেট পাওয়া অ্যান্ডারসন ছুঁয়েছেন স্বদেশি বব উইলিসকে। এই দুজনের চেয়ে বেশি ম্যাচ খেলে ৩০০ উইকেট পেয়েছেন শুধু কপিল দেব ও চামিন্ডা ভাস। কপিল ৮৩ ম্যাচে ও ভাস ৯০ ম্যাচে পান ৩০০তম উইকেট।