প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইরিশ রূপকথা চলছেই। আয়ারল্যান্ডের দখলেই ছিল বিশ্বকাপে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। এবার প্রথম দল হিসেবে বিশ্বকাপে দুবার ৩০০ তাড়া করে জয়ের কীর্তি গড়ল আয়ারল্যান্ড। কাল ইডেন গার্ডেনে ডাচদের দেওয়া ৩০৭ রানের লক্ষ্য ১৪ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে আইরিশরা। এর আগে বেঙ্গালুরুতে ইংল্যান্ডের ৩২৭ রানকেও টপকে জয় পেয়েছিল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে আইসিসির সহযোগী সদস্য দেশটি। বিশ্বকাপে প্রথম তিন শর বেশি রান তাড়া করে জেতে শ্রীলঙ্কা, ১৯৯২ সালে জিম্বাবুয়ে ৩১২ রান করেও হারে লঙ্কানদের কাছে। গত বিশ্বকাপে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের করা ঠিক ৩০০ রানকে এক বল ও এক উইকেট হাতে রেখে পেরিয়েছিল ইংল্যান্ড।