৩০০-র নিচে যেকোনো লক্ষ্যে পৌঁছা সম্ভব: শেবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আক্রমণাত্মক ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ জানিয়েছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টে জয় পেতে তাঁর দলের পক্ষে ৩০০-র নিচে যেকোনো লক্ষ্যে পৌঁছা সম্ভব।আজ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৮ উইকেট হারিয়ে ১৭৯ রান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৩৩৩ ও ভারত ২৮২ রান করে। দুই ইনিংস মিলিয়ে সফরকারী ভারতের চেয়ে এখন পর্যন্ত ২৩০ রানে এগিয়ে স্বাগতিকেরা। দিনের খেলা শেষে সাংবাদিকদের শেবাগ বলেন, ‘আমি মনে করি, ৩০০-র নিচে যেকোনো লক্ষ্যে পৌঁছা সম্ভব। ম্যাচে এখন বেশ ভালো ভারসাম্য রয়েছে। কাল বা পরশু যে দল বেশি পরিশ্রম করতে পারবে, জয় তাদেরই হবে।’ভারতের কাছে এখন আতঙ্কের নাম মাইক হাসি। ৭৯ রানে অপরাজিত থাকা এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়াকে মজবুত অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেবাগ মনে করেন, দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় উদ্বোধনী জুটির পারফরম্যান্স ভারতের প্রধান নিয়ামক হিসেবে কাজ করবে। তবে মিডল-অর্ডারের ভূমিকাও কম গুরুত্বপূর্ণ নয়।শেবাগ বলেন, ‘আমার একার পক্ষে টেস্ট জয় করা সম্ভব নয়। এখানে সবার অবদান দরকার। হ্যাঁ, যদি আমরা ভালো সূচনা করতে পারি, আমাদের টেস্ট জয়ের সম্ভাবনাও বেড়ে যাবে।’ ওয়েবসাইট।