৩১-এ সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেব্যাংক মালয়েশিয়া চ্যাম্পিয়নশিপ গলফে শুরুটা একেবারে খারাপ হয়নি সিদ্দিকুর রহমানের। এশিয়ান ও ইউরোপিয়ান ট্যুরের যৌথ আয়োজনে ৩০ লাখ ডলারের টুর্নামেন্টে প্রথম রাউন্ড শেষে পারের চেয়ে দুই শট কম খেলে ৩১ নম্বরে আছেন বাংলাদেশের গলফার। কাল কুয়ালালামপুরে ৪টি বার্ডি ও ২টি বগি করেছেন সিদ্দিকুর। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।