৩১.৬ মিলিয়ন পাউন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের উইম্বলডন কি নতুন কোনো চ্যাম্পিয়ন দেখবে? রজার ফেদেরার তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন সেই সম্ভাবনা। তিনি নিজে তো আছেনই, সঙ্গে অ্যান্ডি মারে, রাফায়েল নাদাল আর নোভাক জোকোভিচ। পুরুষ সার্কিটের ‘ফ্যাব ফোর’-এর কাছে অন্যরা পাত্তা পাবেন না বলেই বিশ্বাস রেকর্ড ১৮টি গ্র্যান্ড স্লামজয়ীর। মেয়েদের সার্কিটে সন্তানসম্ভবা সেরেনা উইলিয়ামস নেই। ডোপিংয়ের নিষেধাজ্ঞা কাটিয়ে কিছুদিন আগে কোর্টে ফেরা মারিয়া শারাপোভা ওয়াইল্ড কার্ড পাননি। মেয়েদের শিরোপার লড়াইটা এবার তাই উন্মুক্ত

২০১৭ উইম্বলডনে মোট অর্থ পুরস্কার। পুরুষ ও মহিলা একক বিজয়ীরা পাবেন ২.২ মিলিয়ন পাউন্ড করে।

এবার চ্যাম্পিয়ন হলে সর্বোচ্চ আটটি উইম্বলডন একক শিরোপা জিতবেন রজার ফেদেরার। তিনি ছাড়া সাতবার করে উইম্বলডন জিতেছেন আরও দুজন—পিট সাম্প্রাস ও উইলিয়াম রেনশ।

সবচেয়ে বয়সী

এই আগস্টে ৩৬ বছরে পা রাখবেন রজার ফেদেরার। এবার জিতলেই হয়ে যাবেন উন্মুক্ত যুগে উইম্বলডনজয়ী সবচেয়ে বয়সী খেলোয়াড়। ১৯৭৫ সালে ৩১ বছর বয়সে উইম্বলডন জিতেছিলেন আর্থার অ্যাশ। সব মিলিয়ে উইম্বলডনজয়ী সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় আর্থার গোর (৪১ বছর)।

১১ ঘণ্টা ৫ মিনিট

২০১০ সালে জন ইসনার ও নিকোলাস মাহুতের প্রথম রাউন্ডের ম্যাচটি শেষ হওয়ার সময়। ২০৯ গেমের ম্যাচে ইসনার জিতেছিলেন ৬-৪, ৩-৬, ৬-৭ (৭/৯), ৭-৬ (৭/৩), ৭০-৬৮ গেমে। সময় ও গেম দুই হিসাবেই টেনিস ইতিহাসের দীর্ঘতম ম্যাচ এটি।

তাঁরা চারজন

২০০২ সালে লেটন হিউইটের পর রজার ফেদেরার, নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল আর অ্যান্ডি মারের বাইরে আর কেউ উইম্বলডন জেতেননি। এর মধ্যে কেটেছে ১৪ বছর।

মেয়েদের এককে সবচেয়ে বেশি ৯ বার চ্যাম্পিয়ন মার্টিনা নাভ্রাতিলোভা।

উইম্বলডন একক সবচেয়ে বেশিবার জয়ী যুক্তরাষ্ট্রের খেলোয়াড়েরা (পুরুষ ৩৩ বার, নারী ৫৬ বার)।

মেয়েদের এককে টানা শিরোপা জয়ের রেকর্ড মার্টিনা নাভ্রাতিলোভার। ১৯৮২ থেকে ১৯৮৭ পর্যন্ত টানা ৬ বার চ্যাম্পিয়ন হন নাভ্রাতিলোভা।

পুরুষ ও মেয়েদের একক মিলিয়ে সবচেয়ে বেশি ৭টি ফাইনালে হেরেছেন ক্রিস এভার্ট ও ব্ল্যাঞ্চ বিংলি হিলিয়ার্ড।