এশিয়ান ফুটবল কনফেডারেশনে (এএফসি) আগেই ৫০ জন খেলোয়াড়ের একটি তালিকা পাঠিয়েছিল বাংলাদেশ। নেপালে ২-৬ মার্চ অনুষ্ঠেয় এএফসি চ্যালেঞ্জ কাপের জন্য সেটি নেমে এল ৩৩ জনে। এই খেলোয়াড়দের আজ রাত আটটায় দলের ম্যানেজার ইকবাল হোসেনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ২২ ফেব্রুয়ারি কোচ লোডভিক ডি ক্রুইফ আসার আগ পর্যন্ত বাফুফের কোচ সৈয়দ জিলানী ও গোলরক্ষক কোচ আতিকুর রহমানের অধীনে অনুশীলন হবে। ডি ক্রুইফ আসার দু-এক দিন পরই চূড়ান্ত দল ঘোষণা হতে পারে। বাংলাদেশ দল কাঠমান্ডু যাবে ২৫ ফেব্রুয়ারি।প্রাথমিক দল: মামুন খান, মেজবাবুল, মারুফ, সোহেল রানা, শহিদুল, সুজন, ওয়ালী ফয়সাল, মিশু, কোমল, তৌহিদুল, শাখাওয়াত, প্রাণতোষ, লিংকন, মামুন মিয়া, জাহিদ, মামুনুল, জাহিদ (এমিলি), মিঠুন, আনোয়ার, রেজাউল, মাকসুদুর, সুলতান, রায়হান, ইয়ামিন, নাসির, শাকিল, আলমগীর, জিয়াউর, জহিরুল, জুয়েল, কেষ্ট কুমার, তকলিচ ও জামাল।