৩৫-এ সিদ্দিকুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌথভাবে ৩৫তম স্থানে থেকে কিংস কাপের দ্বিতীয় দিনটা শেষ করেছেন সিদ্দিকুর রহমান। দুই রাউন্ড মিলিয়ে বাংলাদেশের গলফার খেলেছেন পারের সমান ১৪৪ শট। প্রথম দিন পারের চেয়ে ১ শট কম খেলা সিদ্দিকুর কাল খেলেছেন পারের চেয়ে ১ শট বেশি। ১০ লাখ মার্কিন ডলারের এই টুর্নামেন্টে পারের চেয়ে ৮ শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছেন থাইল্যান্ডের প্রম মিসাওয়াত ও সুইডেনের রিকার্দ কার্লবার্গ। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।