৩৫ পেরিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোবার্টে কাল ২৬৯ রান করে অপরাজিত থাকার দিন অ্যাডাম ভোজেসের বয়স ছিল ৩৬ বছর ৬৮ দিন। বয়স ৩৫ পেরিয়ে যাওয়ার পর টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসগুলোর মধ্যে এটি পঞ্চম। তালিকায় সবার ওপরের নামটা সাবেক ইংলিশ অধিনায়ক গ্রাহাম গুচের। ১৯৯০ সালে লর্ডসে ভারতের বিপক্ষে ৩৩৩ রানের ইনিংসটি খেলার দিন গুচের বয়স ছিল ৩৭ বছর ৩ দিন! গুচের পর আর ভোজেসের আগে এই তালিকায় আছেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান অ্যান্ডি স্যান্ডহাম (১৯৩০ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩২৫), শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা (২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে ৩১৯) ও ইংল্যান্ডের ডেনিস কম্পটন (১৯৫৪ সালে পাকিস্তানের বিপক্ষে ২৭৮)। ভোজেসের আগে অস্ট্রেলিয়ানদের মধ্যে ৩৫ পেরোনো বয়সে টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসটা ছিল ডন ব্র্যাডম্যানের। ১৯৪৬ সালে সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ডন করেছিলেন ২৪৬।