৩৫ বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক দুই বছর দুই দিনের মাথায় ভেঙে গেল সারা সাসট্রামের ১০০ মিটার বাটারফ্লাইয়ের বিশ্ব রেকর্ডটা। পরশু লন্ডনের সাঁতারপুলে ফাইনালে ৫৫.৯৮ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের ডানা ভলমার, জিতে নিয়েছেন সোনা। দুই বছর পর রেকর্ডটি ভাঙলেও আগেরবার মাত্র এক দিনের ব্যবধানে দুবার নতুন করে লেখা হয়েছিল রেকর্ডটি। রোম বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে রেকর্ড করার পরদিনই ফাইনালে রেকর্ডটিকে আরও উন্নত করেন সুইডেনের সাসট্রাম। সুইডিশ মেয়ে ভেঙেছিলেন ডাচ তারকা ইঙ্গে ডি ব্রুইনের নয় বছরের পুরোনো রেকর্ড। তিনবার বিশ্ব রেকর্ড ভাঙলেও ডি ব্রুইন পারেননি যুক্তরাষ্ট্রের মেরি মাহেরকে পেছনে ফেলতে। দুবার রেকর্ড ভাঙা মাহেরের ১৯৮১ সালে গড়া ৫৭ দশমিক ৯৩ সেকেন্ডের বিশ্ব রেকর্ডটি টিকে ছিল ১৮ বছর আট দিন। ১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত ৩৫ বার ভেঙেছে বাটারফ্লাইয়ের রেকর্ড।