৩৬টি শূন্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয়ার্ধেইপ্রথমার্ধ শেষেও বোঝা যায়নি কী অপেক্ষা করছে পরে। রিয়াল-বার্সা দুই দলই পরপর দুই রাতে দ্বিতীয়ার্ধে হজম করল ৩ গোল। তবে চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয়ার্ধে তিন গোল করা বা খাওয়া খুব একটা বিরল নয়। ৪ গোল তো বটেই, পাঁচ-ছয় গোল দেওয়া বা খাওয়ার ঘটনাও আছে! ২০০৭ সালে বেসিকতাসের বিপক্ষে ৮-০ গোলের জয়ে দ্বিতীয়ার্ধে ছয় গোল করেছিল লিভারপুল, ৭-১ গোলের জয়ে ডায়নামো জাগরেব করেছিল ২০১১ সালে অলিম্পিক লিঁওর বিপক্ষে। পাঁচ গোল করেছে আয়াক্স আমস্টারডাম, লাৎসিও ও বার্সেলোনা।