প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোর্টনি ওয়ালশের আরও কাছে চলে এলেন ক্রিস মার্টিন। উইকেট সংখ্যায় নয়, সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ডে। কাল কেপটাউনে শূন্য রানে রান আউট হয়ে গ্লেন ম্যাকগ্রাকে ছাড়িয়ে গেলেন মার্টিন। টেস্টে কিউই পেসারের এটি ৩৬তম শূন্য, সেটিও মাত্র ১০৪ ইনিংসে! ওয়ালশের চেয়ে ‘স্ট্রাইকরেট’ অনেক ভালো, ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারের ৪৩টি শূন্য ১৮৫ ইনিংসে। কাল একটা বিশ্ব রেকর্ডও করে ফেলেছেন মার্টিন। রেকর্ডটি কী জানেন, টেস্ট ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে দ্বিতীয়বারের মতো কোনো বল না খেলেই আউট!