৩৮ পেরিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বয়স পেরিয়েছে ৩৯। যে বয়সে বেশির ভাগ ক্রিকেটারই তাল মেলাতে না পেরে ছেড়ে দেন ওয়ানডে, সেই বয়সে এসেই জীবনের সেরা খেলাটা খেলছেন মিসবাহ-উল-হক। পাকিস্তানের অধিনায়ক ৩৮তম জন্মদিন উদ্যাপন করার পর খেলা ২৭ ওয়ানডেতে ৫০.২৮ গড়ে করেছেন ১০৫৬ রান। বয়স ৩৮ পেরোনোর পর সনাৎ জয়াসুরিয়াই (১৩৬৭) শুধু বেশি রান করেছেন মিসবাহর চেয়ে। অবশ্য জয়াসুরিয়া ম্যাচ খেলেছেন ৫০টি। ৩৮ পেরিয়ে ১০টি ফিফটি করেছেন মিসবাহ। এই কীর্তি আর আছে শুধু জিওফ বয়কটের। যেভাবে খেলছেন মিসবাহ সাবেক ইংলিশ ব্যাটসম্যানের দুইয়ে নেমে যাওয়াটা সময়ের ব্যাপার মাত্র।