৩৮ বলে সেঞ্চুরি! ডেভিড মিলারের ঝোড়ো সেঞ্চুরি ইনিংসের সুবাদে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব ৬ উইকেটে হারিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে। কাল মোহালিতে প্রতিপক্ষের ১৯০ রান তাড়া করতে এসে একপর্যায়ে পাঞ্জাব ৬৪ রানে হারিয়ে ফেলে ৪ উইকেট। কিন্তু ৮টি চার ও ৭টি ছয়ে সাজানো মিলারের অপরাজিত ১০১ রানের ইনিংস ১২ বল বাকি থাকতেই জয় এনে দেয় পাঞ্জাবকে (১৯৪/৪)। ওয়েবসাইট।