৩৮তম সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুদিন পর ঘরের মাঠের বাংলাদেশ ওপেন। তার আগে সর্বশেষ টুর্নামেন্ট মিয়ানমার ওপেনে যৌথভাবে ৩৮তম হলেন সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ড শেষে যৌথভাবে ৫৪ নম্বরে ছিলেন বাংলাদেশের গলফার। কাল ইয়াঙ্গুনে শেষ রাউন্ডে পারের চেয়ে ৩ শট কম খেলেছেন পাঁচটি বার্ডি ও দুটি বগি করা সিদ্দিকুর। সব মিলিয়ে তিনি খেলেছেন পারের চেয়ে ৮ শট কম। এশিয়ান ট্যুর।