৩৮৫ দিন পর...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সপ্তাহান্তে ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দ্যুতি ছড়ানোর পর স্ত্রী আনা ইভানোভিচের সঙ্গে রোমান্টিক কিছু মুহূর্ত কাটানো, হাতে কফি নিয়ে বিকেলবেলায় পার্কে ঘুরতে যাওয়া—এমন দিন গত এক বছরে খুব কমই এসেছে বাস্তিয়ান শোয়েইনস্টাইগারের জীবনে। কম কী, বলতে গেলে আসেইনি। জার্মান মিডফিল্ডার যে সুযোগই পাচ্ছিলেন না ক্লাবের মূল দলে! অবশেষে ৩৮৫ দিনের বিরতি কাটিয়ে ইউনাইটেডের শুরুর একাদশে সুযোগ পেলেন রোববার, এফএ কাপে উইগানের বিপক্ষে। ৪-০ গোলের জয়ে একটি গোলও করেছেন শোয়েইনি। সেটির উদ্যাপন করতেই কিনা সোমবার টেনিস তারকা স্ত্রীর সঙ্গে বেরোলেন ঘুরতে। ডেইলি মেইল।