৩৮৫ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওভাল টেস্টে ইনিংসের প্রথম ওভারেই অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের উইকেট তুলে নিয়ে শুরুটা দুর্দান্তভাবে করেছিল সফরকারী দক্ষিণ আফ্রিকা। তবে অ্যালিস্টার কুকের শতক এবং জনাথন ট্রট ও ম্যাট প্রিয়রের লড়াকু ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ৩৮৫ রান সংগ্রহ করেছে স্বাগতিক ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পক্ষে ভালো বোলিং করে চারটি উইকেট নিয়েছেন মরনে মরকেল। দুটি করে উইকেট পেয়েছেন ডেল স্টেইন ও জ্যাক ক্যালিস।গতকাল প্রথম দিনের প্রথম ওভারেই অধিনায়ক স্ট্রাউসের উইকেট হারালেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় উইকেটে ১৭০ রানের জুটি গড়ে স্বাগতিকদের শক্ত ভিত্তি গড়ে দিয়েছিলেন অ্যালিস্টার কুক ও জনাথন ট্রট। গতকাল ট্রট ৭১ ও কেভিন পিটারসেন ৪২ রান করে আউট হয়ে গেলেও ১১৪ রান করে শেষপর্যন্ত অপরাজিত ছিলেন কুক। তবে আজ দিনের শুরুতেই তাঁকে ফিরিয়েছেন ডেল স্টেইন। এরপর আর খুব বেশি বড় জুটি গড়ে তুলতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। আজ দ্বিতীয় দিনে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১৮ রান যোগ করেছেন তাঁরা। শেষপর্যায়ে ম্যাট প্রিয়রের ৬০ রানের সুবাদে ৩৮৫ রান সংগ্রহ করে ইনিংস শেষ করে ইংল্যান্ড।