ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে ভালোই পারফরমেন্স দেখিয়েছেন বাংলাদেশী ব্যাটসম্যানরা। ওপেনার তামিম ইকবালের অর্ধশতক ও অধিনায়ক মুশফিকুর রহিমের অপরাজিত ৬৮ রানের সুবাদে ৪ উইকেটের বিনিময়ে ২৫৫ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। অধিনায়কত্ব পাওয়ার পর টানা পাঁচটি ম্যাচে টস জিতেছেন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের এই তরুণ অধিনায়ক।প্রথমেই তামিম ইকবাল ও ইমরুল কায়েস জুটি মাঠে নামে। শুরুতে ব্যাট হাতে সাবধানীই ছিলেন তাঁরা। কিন্তু ১২ ওভারে রামপলের শেষ বলেই উইকেট কিপার কার্লটন বাফের হাতে ধরা পড়েন ইমরুল। তখন তাঁর সংগ্রহ ছিল ১০ রান। দ্বিতীয় উইকেটে ৩২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে রানের চাকা বেশ সাবলীরবাবেই ঘুড়িয়ে যাচ্ছিলেন শাহরিয়ার নাফীস ও তামিম ইকবাল। কিন্তু ২০তম ওভারে ফিদেল এডওয়ার্ডের বাউন্সারে আঘাতপ্রাপ্ত হয়ে মাঠ ছেড়েছেন নাফীস। এরপর তামিম ও রবিকুল হাসানের ধীরস্থীর ব্যাটিংয়ে অনায়াসেই তিন অঙ্কের কোটা স্পর্শ করে বাংলাদেশ। তামিম পূরণ করেছিলেন টেস্ট ক্যারিয়ারের ৯ম অর্ধশতক। কিন্তু এরপর খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি এই বামহাতি ওপেনার। ৫২ রানের মাথায় স্যামুয়েলসের শিকারে পরিণত হয়ে ফিরেছেন সাজঘরে। তৃতীয় উইকেটে অধিনায়ক মুশফিকুর রহিমের সঙ্গে ৪৯ রানের জুটি গড়ার পর স্যামির শিকারে পরিণত হয়েছেন রকিবুলও। চতুর্থ উইকেটে ৭৯ রান যোগ করেন সাকিব আল হাসান ও মুশফিক। ব্যক্তিগত ৪০ রানের মাথায় স্যামুয়েলসের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যান সাকিব। তবে দিনশেষে ৬৮ রান করে অপরাজিত আছেন মুশফিক। তার সঙ্গে ৮ রানে অপরাজিত ছিলেন না্ঈম ইসলাম।