৪ পয়েন্ট পেছনে শেখ জামাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ লিগের প্রথম পর্ব শেষ করেছে বড় দলগুলো। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে সবার আগে মুক্তিযোদ্ধা। তারপর আবাহনী (২৬)। স্থানীয় খেলোয়াড়দের নিয়ে কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী নবাগত শেখ জামাল ধানমন্ডি তৃতীয় স্থানে (২৪)। ১৯ পয়েন্ট নিয়ে শেখ রাসেল চতুর্থ স্থানে। রহমতগঞ্জ পঞ্চম (১৬), মোহামেডান ও ব্রাদার্স আছে এরপর (১৩)। কাল নিজেদের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধা ৫-১ গোলে রহমতগঞ্জকে হারিয়েছে। সুদানী স্ট্রাইকার জেমস মগা হ্যাটট্রিক করেছেন। অন্য দুটি গোল মিঠুন ও মারুফের। রহমতগঞ্জের গোলদাতা পাশবন। এদিকে কাল পিছিয়ে পড়েও শেখ জামাল ২-১ গোলে হারিয়েছে ব্রাদার্সকে। দুটি গোলই করে জামালকে উদ্ধার করেন জাহিদ। এর আগে ব্রাদার্সকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ড্যানিলো।