প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ বছর ১০১ দিন। আর এ কটা দিন থাকলেই আরেকটি ভারতীয় রেকর্ড পায়ে লুটাত শচীন টেন্ডুলকারের। সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলা ভারতীয় ক্রিকেটার হতে পারতেন। এখন যেখানে ভিনু মানকড়ের নাম। ১৯৫৯ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের শেষ টেস্টের প্রথম দিনে এই অলরাউন্ডারের বয়স হয়েছিল ৪১ বছর ৩০৫ দিন। অন্যদিকে টেন্ডুলকারের বয়স আজ ৪০ বছর ২০৪ দিন। মানকড় ও টেন্ডুলকারের মাঝে আছেন লালা অমরনাথ (৪১ বছর ৯৫ দিন), রুস্তমজি জামশেদজি (৪১ বছর ৩০ দিন) ও সি কে নাইডু (৪০ বছর ২৯২ দিন)।