৪০০ করেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৯৬ রানের লিড নিয়েও ইংল্যান্ডের ইনিংস ব্যবধানে জয়। কার্ডিফের সোফিয়া গার্ডেন ঢুকে গেল ইতিহাসেই। যদিও প্রথম ইনিংসে ৪০০ করেও ইনিংস ব্যবধানে হারার ঘটনা এই প্রথম নয়। তবে খুব বেশিও ঘটেনি এমন, এর আগে মাত্র চারবার। কার্ডিফেই দুই দলের ইনিংসের ব্যবধান ছিল সবচেয়ে কম। এর আগে এই যন্ত্রণা দুবার সইতে হয়েছে ইংলিশদের। দুবারই ওভালে একই প্রতিপক্ষের বিপক্ষে। সেই ১৯৩০ সালে প্রথমে ব্যাট করে ৪০৫ রান করেও ইনিংস ও ৩৯ রানে অস্ট্রেলিয়ার (৬৯৫) কাছে হেরেছিল স্বাগতিকেরা। ৭১ বছর পর একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার ৬৪১ রানের জবাবে দুই ইনিংসে ৪৩২ ও ১৮৪ করে ইংল্যান্ডের ইনিংস ও ২৫ রানের হার। এরপর ২০০৪-এ মুলতানে ভারতের (৬৭৫) শিকার পাকিস্তান (৪০৭ ও ২১৬)। ব্যবধান ইনিংস ও ৫২ রান।