প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক ক্রিকেটে ক্যাচ নেওয়ার ‘কোয়াড্রপল’ সেঞ্চুরি হয়ে গেল রাহুল দ্রাবিড়ের। কাল ট্রেন্টব্রিজে তাঁর ৪০০তম শিকার হলেন ইংল্যান্ডের ম্যাট প্রায়র। দ্রাবিড়ের আগে আরও আটজন পেরিয়েছেন এই মাইলফলক, যাঁদের সবারই মূল পরিচয় উইকেটকিপার। তবে রাহুল দ্রাবিড়ও উইকেটকিপার হিসেবে নিয়েছেন ৭০টি ক্যাচ, যার সবই ওয়ানডেতে। টেস্টে ক্যাচ ধরায় একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান দ্রাবিড় (২০৫)। আউটফিল্ড ফিল্ডার হিসেবে মোট ৩৩১টি ক্যাচ নিয়ে তৃতীয় স্থানে এই ভারতীয়। ৩৫৭টি ক্যাচ নিয়ে সবার ওপরে শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ৩৪১টি ক্যাচ নিয়ে আছেন এর পরই। এ তিনজন ছাড়া ক্যাচের ট্রিপল সেঞ্চুরি আছে শুধু নিউজিল্যান্ডের স্টিভেন ফ্লেমিংয়ের (৩০৬)। উইকেটকিপারদের মধ্যে সবার আগে মার্ক বাউচারের নাম। এই দক্ষিণ আফ্রিকান নিয়েছেন ৯১৭টি ক্যাচ।