৪০০০ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩০০ উইকেট নিয়েই প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলার এনামুল হক জুনিয়র। তবে এই পর্যায়ের ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন উইলফ্রেড রোডস। ইংল্যান্ড ও ইয়র্কশায়ারের এই অলরাউন্ডার ১৮৯৮ থেকে ১৯৩০ সাল পর্যন্ত ৩২ বছরের ক্যারিয়ারে উইকেট পেয়েছেন ৪২০৪টি! তিন হাজারের ওপরে উইকেট পেয়েছেন তিনজন। তিনজনই ইংলিশ। কেন্টের টিচ ফ্রিম্যান (৩৭৭৬টি), গ্লস্টারশায়ারের চার্লি পার্কার (৩২৭৮) ও মিডলসেক্সের জ্যাক হিয়ার্নি (৩০৬১)। দুই হাজারের ওপরে উইকেট পেয়েছেন ২৯ জন বোলার। ইংলিশ খেলোয়াড়দের বাইরে সবচেয়ে বেশি উইকেট কোর্টনি ওয়ালশের। প্রথম শ্রেণীর ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের এই ফাস্ট বোলারের উইকেট ১৮০৭টি। অবশ্য এর ৮৬৯টিই পেয়েছেন কাউন্টি ক্রিকেটে।