৪১ ফুটবলার আজীবন নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ পাতানোর কেলেঙ্কারিতে জড়িত থাকায় দক্ষিণ কোরিয়ার ৪১ জন ফুটবলারকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ বুধবার এই নিষেধাজ্ঞার খবর জানিয়েছে।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ২০১১ সালে দক্ষিণ কোরিয়ার ঘরোয়া প্রতিযোগিতা কে-লিগে ফুটবলারদের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ ওঠে। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। নিষেধাজ্ঞা পাওয়া ৪১ খেলোয়াড় ঘরোয়া ফুটবল তো বটেই, গোটা বিশ্বে কোনো ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।দক্ষিণ কোরিয়ায় ফুটবল, ভলিবল ও বেসবলে ম্যাচ পাতানোর অভিযোগ প্রায়ই শোনা যায়। তবে এ ক্ষেত্রে দেশটির অবস্থান বরাবরই কঠোর। ৪১ ফুটবলারের ওপর আজ আরোপিত আজীবন নিষেধাজ্ঞাই এর প্রমাণ। ২০১১ সালে ম্যাচ পাতানোর কেলেঙ্কারির পুনরাবৃত্তি যেন না হয়, এ জন্য গত বছরের ফেব্রুয়ারিতে কে-লিগ কাপ প্রতিযোগিতাই বাতিল ঘোষণা করা হয়।