৪১৩ রানে প্রথম ইনিংস শেষ শ্রীলঙ্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২ উইকেটে ২৪৫ রান নিয়ে আজ শারজাহ টেস্টের দ্বিতীয় দিন শুরু করেছিল শ্রীলঙ্কা। আজ কোন বড় জুটি গড়ে তুলতে না পারলেও সম্মিলিত প্রচেষ্টায় স্কোরবোর্ডে ৪১৩ রান জমা করতে পেরেছে লঙ্কানরা। ১৪৪ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হয়েছেন কুমার সাঙ্গাকারা। পাকিস্তানের পক্ষে সাঈদ আজমল নিয়েছেন ৪টি উইকেট।আগের দিনের মতো খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি জয়াবর্ধনে। জুনায়েদের শিকারে পরিণত হয়ে ফিরে গেছেন ৩৯ রানে। চতুর্থ উইকেটে ৩৯ রানের জুটি গড়ে ৩০০ রানের কোটা পার করেন সাঙ্গাকারা ও অ্যাঞ্জেলা ম্যাথিউস। কিন্তু এরপর খুব দ্রুতই সাজঘরে ফেরেন ম্যাথিউস ও সাঙ্গাকারা। শেষপর্যায়ে কুশাল সিলভা ও রঙ্গনা হেরাথের ৫৪ রানের জুটিটার সুবাদে ৪০০ রান অতিক্রম করে দিলশান বাহিনী। শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ৪১৩ রানে। ওয়েবসাইট